হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, র‍্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২০) ধর্ষণের ঘটনায় করা মামলায় হোসেন (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গতকাল বুধবার রাতে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি এলাকা থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী নারী একজন চাকরিজীবী। দুই বছর আগে তিনি স্থানীয় বজরা বাজারে গেলে হোসেনের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় হোসেন জরুরি কথা আছে বলে ওই নারীকে তাঁর বাড়িতে ডেকে নেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলার সূত্র ধরে পলাতক আসামি হোসেনকে কবিরহাট থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকালে আসামিকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪