হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে মহাসড়ক থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

সড়কের ওপর পড়ে থাকা মরদেহ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কের ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে ওই স্থানে ক্ষতবিক্ষত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন