হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর হত্যা, ৩ জনের যাবজ্জীবন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধূকে ধর্ষণের পর গলাকেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দিনের ছেলে মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাড. এনামুল হক জানান, ২০২০ সালের ১৭ আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী গ্রামের রাঙ্গামাইট্যা বিলে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন একই গ্রামের মৃত এন্তাজ আলীর স্ত্রী সেমালী খাতুন কান্দুনী (৩৭)। ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়। পরদিন সকালে মাথাবিহীন রক্তাক্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় ১৮ আগস্ট রাতে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে মোসা. শারাবনী বেগম।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে রায় ঘোষণা করেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২, পালালেন ‘খান সাহেব’

সোনামসজিদ স্থলবন্দর: এক বছরে ২৮২ কোটি টাকা রাজস্ব কমেছে

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, প্রিপেইড মিটারের প্রতিবাদে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন, বহন করবে পড়াশোনার খরচ

চাঁপাইনবাবগঞ্জে একটি সেতুর অভাব, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা