হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভোলাহাটের চামুশা সীমান্ত এলাকায় আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২২ ডিসেম্বর) ভোরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন ভোলাহাটের চামুশা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫টি শিশুসহ ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছে। তারা সবাই পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছিল।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। পরে তারা আবার কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবি তাদের আটক করে। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয়, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে জিডির মাধ্যমে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু

পুশ ইন করা চার নাগরিককে ফেরত নিল ভারত

ভোলাহাটে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বৃদ্ধ নিহত

পানিতে ডুবে মৃত্যু: ডুবুরি-সতর্কীকরণ ব্যবস্থা নেই

চকপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

সাংবাদিক দেখে দৌড়ে পালালেন চিকিৎসক

পদ্মায় দুই ছাত্রের মরদেহ উদ্ধার, মহানন্দায় নিখোঁজ যুবক

স্কুল ছুটির পর পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্র

পরীক্ষার মধ্যে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টে দিনভর বাজল সাউন্ড বক্স, পরীক্ষার্থীদের ভোগান্তি

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত