হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আমের সংকটে বন্ধ হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

রাজশাহী প্রতিনিধি

আম চাষি ও ব্যবসায়ীদের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু করা হয়েছিল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। মাত্র ১ টাকা ১৭ পয়সা কেজি হিসেবে রাজশাহী থেকে ঢাকায় এই ট্রেনে আম পরিবহন করা যাচ্ছিল। কিন্তু ট্রেনে আসছিল খুবই কম পরিমাণ আম। আমের এই সংকটের কারণে চালুর মাত্র ১১ দিন পর বিশেষ এই ট্রেনসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

 গত ১৩ জুন ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়। আম ছাড়াও এই ট্রেনে কাঁচামাল ও রেলওয়ে আইনে পার্সেল হিসেবে গণ্য অন্যান্য মালামাল পরিবহনের সুযোগ ছিল। এ বছর তৃতীয়বারের মতো এই ট্রেন চালু করা হয়েছিল। তবে প্রতিদিনই বড় অঙ্কের অর্থের লোকসানের কারণে ১১ দিন চলার পর ট্রেনটি বন্ধ করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ট্রেন ঢাকায় যায়। শুক্রবার ও শনিবার ট্রেনটি চলেনি।

 
সংশ্লিষ্টরা বলছেন, এবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদনে বিপর্যয় ঘটেছে। অন্যদিকে ট্রেনটি মৌসুমের অন্তত তিন সপ্তাহ দেরি করে চালু করা হয়েছিল। তাই এই ট্রেনে তেমন সাড়া পাওয়া যায়নি। আরও কিছুদিন আগে ট্রেনটি চালু করা হলে কিছুটা লাভ হতো। 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় এই ট্রেনে আম আসছিল কম। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ট্রেনটি বন্ধ করে দিয়েছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসত। এই স্টেশনের মাস্টার মির্জা কামরুল হকও জানিয়েছেন, আমের সংকটের কারণে ট্রেন বন্ধ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক আহত, হাসপাতালে মৃত্যু

পাগলা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ‘অবাধে’ ঢুকছে ভারতীয় গরু