হোম > সারা দেশ > চাঁদপুর

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে শিক্ষার্থী নিহত

চাঁদপুর প্রতিনিধি

নিহত জোহা। ছবি: সংগৃহীত

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে এক কিশোর (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী (২০)।

আজ রোববার বেলা দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগনে। তাঁর বাবা মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়। সে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

আহত মো. সাজ্জিল একই এলাকার আবু তাহের পাটওয়ারীর ছেলে। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহা ও তাঁর বন্ধু সাজ্জিল মোটরসাইকেলে ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই জোহার মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ট্রাকটি বাইকে থাকা দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কচুয়ায় নিখোঁজের দুই দিন পর বিলে মিলল ব্যবসায়ীর মরদেহ

দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিরাপত্তাকর্মী নিহত

ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় মানুষের ঢল

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল নারী কেলেঙ্কারিতে জনতার হাতে ধরা, মুচলেকায় মুক্তি

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ কাল, প্রথম জামাত সাড়ে ৮টায়

ঝড়ে টিনের ঘরে ভেঙে পড়ল গাছ, শিশু নিহত

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত