হোম > সারা দেশ > চাঁদপুর

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার (৬) নামের শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির ছোট মেয়ে। সে শহরের একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক মাঝি তাঁর পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি তাঁর স্ত্রী-সন্তানেরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পরিবারের সবার অলক্ষ্যে শিশু আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সওগাদ জানান, শিশুটিকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় মানুষের ঢল

পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল নারী কেলেঙ্কারিতে জনতার হাতে ধরা, মুচলেকায় মুক্তি

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ কাল, প্রথম জামাত সাড়ে ৮টায়

ঝড়ে টিনের ঘরে ভেঙে পড়ল গাছ, শিশু নিহত

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

কালবৈশাখী: চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

ফরিদগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

চাঁদপুরে চাঁদা না দেওয়ায় বাজার ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে জখম