হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনার ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলারডুবি

চাঁদপুর প্রতিনিধি

মেঘনা নদীর ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারডুবি। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে।

আজ সোমবার দুপুরে নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেডে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয় নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি আজমগীর হোসাইন।

ট্রলার মালিক হানিফ বেপারি জানান, আজ সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে চাঁদপুর নদী বন্দরে প্রবেশের সময় শহরতলির বাঘরা বাজার ঘাটে পৌঁছানোর আগেই বড় স্টেশন মোলহেড সংলগ্ন তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে স্থানীয় মাঝিদের তৎপরতায় ট্রলারে থাকা সুকানি আইয়ুব আলীসহ চার আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হানিফ বেপারি। তিনি বলেন, ‘আমার একমাত্র সম্বল ছিল ট্রলারটি। সেটিও নদীতে তলিয়ে গেছে। সিমেন্টসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম দাদন বলেন, কোম্পানির সিমেন্টের ক্ষতি হয়েছে এবং ট্রলার মালিক একমাত্র সম্বল হারিয়েছেন। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তাঁরা।

ওসি আজমগীর হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি।

ফরিদগঞ্জে দিনে-রাতে বিদ্যুৎ ৫ ঘণ্টাও মিলছে না, ১৫ বার বিদ্যুৎ-বিভ্রাট

জরুরি টিকা না থাকায় সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির দুই ঘণ্টা পর নির্দেশ প্রত্যাহার

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

চাঁদপুরে সফল অস্ত্রোপচার, নারীর পেটে মিলল ৬.৪৫ কেজির টিউমার

‘এক রাতেই আমার অনেক দিনের পরিশ্রম শেষ হয়ে গেল’

চাঁদপুরে নারীর পেট থেকে প্রায় ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

ফসল থাকবে মিনি কোল্ড স্টোরেজে, দাম বাড়লে বিক্রি করবেন কচুয়ার কৃষক

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে দুই গ্রামের ১০ হাজার বাসিন্দা

কচুরিপানার দখলে অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী, বিপর্যস্ত জীবিকা ও জীববৈচিত্র্য