হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় জোলেখা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার পণ্ডিত বাড়ির তিতু মিয়ার স্ত্রী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে তারা পুলিশে খবর দেন। 
এ নিয়ে জানতে চাইলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।’ 

 

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা