হোম > সারা দেশ > চাঁদপুর

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

অভিযানে জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্কফোর্সের আওতায় অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন— শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং বাকি সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়। জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

বিল থেকে ধরে এনে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাটি বিক্রির অভিযোগ, উচ্ছেদ অভিযান

মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা

বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরে নিখোঁজ শিশু দেড় মাস পর উদ্ধার, কাজের প্রলোভনে নেওয়া হয়েছিল চট্টগ্রামে

চাঁদপুরে ছাত্রলীগের ৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

চাঁদপুরে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে পপি