হোম > সারা দেশ > চাঁদপুর

২২ জনকে আটকের পর ২১ জনই মুক্ত

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে ২২ জনকে আটকের পর ২১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিষয়টি জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

ওসি বাহার মিয়া বলেন, ‘সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের ছায়াবাণী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালীবাড়ি প্ল্যাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ কিশোরকে আটক করা হয়। কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ওই কিশোরদের যাচাইবাছাই করে প্রকৃত অভিভাবকের কাছে কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি একজন থানার হাজতে আটক রয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব।’

এর আগে ১৩ জুলাই রোববার দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানার পুলিশ ৩২ জনকে আটক করে। তাদেরও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনা থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

সালিসে চোর সাব্যস্ত করায় তরুণের আত্মহত্যা

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৩ জেলেকে অর্থদণ্ড

দ্বিগুণ মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

চাঁদপুরে অবৈধ দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার