হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

গান্ধীজয়ন্তী উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন ‘গান্ধীজয়ন্তী’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ সোমবার মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতে গান্ধীজয়ন্তী দিবস পালিত হবে। এ দিনটিতে সেখানে জাতীয় ছুটি। সে অনুসারে আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি জানানো হয় আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনকে এবং আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, ভারতে গান্ধীর জন্মদিন উপলক্ষে গান্ধীজয়ন্তী দিবস পালিত হয়। এ উপলক্ষে ভারতে জাতীয় ছুটি। আখাউড়া স্থলবন্দর এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক রয়েছে।

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০