হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া বন্দর দিয়ে ত্রিপুরায় গেল ২ হাজার কেজি ইলিশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ২ হাজার ৩২০ কেজি ইলিশ। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গেছে ইলিশগুলো। চলতি সপ্তাহেই আখাউড়া দিয়ে আরও একাধিক ইলিশের চালান রাজ্যের আগরতলায় যাওয়ার কথা রয়েছে। 

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার এসএস করপোরেশন ও এসএম করপোরেশন ৫০ হাজার কেজি মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আখাউড়া স্থলবন্দরের প্রীতম এন্টারপ্রাইজ ও সাকিয়াত কনস্টেশন সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে কাজ করছে। 

প্রীতম এন্টারপ্রাইজের প্রতিনিধি মনির হোসেন বাবুল বলেন, ত্রিপুরায় ইলিশের চাহিদা ব্যাপক। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরও মাছ পাঠাতে পারব। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে ভারতের বাজারে রপ্তানি করা হচ্ছে। 

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবেন। 

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, বিকেলে তিনটি পিকআপে ১১০টি কার্টুনে ২ হাজার ৩২০ কেজি ইলিশ মাছ ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০১৩ টাকা।

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০