হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা পরিষদ নির্বাচন: কসবায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশকে কুপিয়ে জখম করা হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার শাহপুর এলাকায় হামলার এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কসবা থানা-পুলিশ জানায়, আজ সোমবার ভোরে উপজেলার শাহপুর এলাকায় দুর্বৃত্তরা এমদাদুল হক পলাশের ওপর হামলা চালায়। তাতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ভূঁইয়া কাউসার জীবন বলেন, ‘প্রতিপক্ষের লোকজন নির্বাচনে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করছে। যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে না যায়।’ এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১