হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আদালতে যে বিচার হবে তা সবাইকে মেনে নিতে হবে: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালতে যে বিচার হবে, সেই বিচার সবাইকে মেনে নিতে হবে।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘উনি (ড. ইউনূস) হাইকোর্টে গেছেন, হাইকোর্ট বলছেন মামলা ঠিক আছে। সর্বোচ্চ আদালত আপিল বিভাগে গেছেন, সেখানেও বলছেন মামলা ঠিক আছে। ওনাকে একটা মামলায় সাড়ে ১২ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে। শ্রমিকদের মামলায় উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেছেন। আদালত বলছেন মামলা চলবে।’

হিলারি ক্লিনটন ও বারাক ওবামাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তাঁরা চিঠি লিখে বলেছেন, এ দেশের বিচার নাকি সঠিক হয় না। আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানী, ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ আরও অনেকে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১