হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

একাকী বৃদ্ধা, ভাতিজার সঙ্গে ঈদ করতে যাওয়ার পথে পিকআপচাপায় মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপচাপায় জুলেখা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জুলেখা বেগম সৈয়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বজলুর রহমানের স্ত্রী। 

উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ভাতিজার বাড়ি। ঈদ করতে সেখানেই যাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শী বাবুল ভূঁইয়া জানান, মনকাশাইর আশ্রয়ণ প্রকল্প থেকে সিএনজিচালিত অটোরিকশায় এসে সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে নামেন জুলেখা বেগম। রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ কুটি চৌমুহনী অভিমুখী বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে চাপা দেয়। স্থানীয়রা পিকআপসহ চালককে আটক করেন। গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান বৃদ্ধা। খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ এসে পিকআপটি জব্দ করে নিয়ে যায়। 

বৃদ্ধার ভাতিজা হাদিস মিয়া বলেন, ‘তিনি মনকাশাইর আশ্রয়ণ প্রকল্পে থাকতেন। ছেলেমেয়েরা থাকে ঢাকায়। আমাদের বাড়িতে ঈদ করার জন্য আসছিলেন। বাসস্ট্যান্ডে নামার পর রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পিকআপ চাপা দিয়ে যায়। বুকভরা আশা নিয়ে আসছিলেন ভাতিজাদের সাথে ঈদ আনন্দ উদ্‌যাপন করতে। তা আর হলো না!’

 খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১