হোম > সারা দেশ > বগুড়া

কাহালুতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামের এক অটোভ্যানের চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ভাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুর আলম কাহালু উপজেলার শিকড় গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটোভ্যান চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। ভাবরা এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে নুর আলম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাহালু থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে বাসটি জব্দ বা চালককে আটক করা যায়নি।

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে