হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে চোর। গতকাল বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময় বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড়ের উপশাখায় চুরির ঘটনা ঘটায়।  

ওই শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, গতকাল ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যান। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে। 

মাটিডালি বিমান মোড়ে একটি ভবনের দোতলায় আইএফআইসি ব্যাংকের শাখার কার্যক্রম চলে। গতকাল রাতের কোনো এক সময় চোরের দল ছাদের সিঁড়িঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে সমুদয় টাকা নিয়ে আবারও সিঁড়িঘর দিয়ে পালিয়ে যায়। 

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের উপশাখায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই তাঁরা করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত ছয়বার তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই।

ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল ৪২ শিক্ষার্থী

শিক্ষার্থী আন্দোলনে ছেলের অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি: কারখানামালিকের এক বছরের কারাদণ্ড

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান

ধুনটে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাত-হামলা-ভাঙচুর

আদমদীঘি শিক্ষা অফিসে চুরি হওয়া মালামালসহ ২ তরুণ গ্রেপ্তার

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে পুলিশ কর্মকর্তা