হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া) 

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কইগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সালমা বেগম উপজেলার কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী। 

জানা গেছে, নাটোরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে সালমা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। পরে কুন্দার হাট হাইওয়ের পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 

কুন্দারহাট হাইওয়ের উপপরিদর্শক সুলতান মাহামুদ জানান, আমরা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। মাইক্রোবাস বা চালককে আটক করা সম্ভব হয়নি। 

অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি, একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

মাদক সেবনে বাধা, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ মিলল নদীতে, গলা কেটে হত্যার ধারণা পুলিশের

বগুড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার

স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত

চার বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন বিশ বছর

খালে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ মিলল ৫ ঘণ্টা পর