হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) এবং একই এলাকার আপেল (৩০)। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ। 

ওসি আব্দুল ওয়াদুদ জানান, দুই যুবক মোটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন আরোহী মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। নিহতদের লাশ ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি আব্দুল ওয়াদুদ।

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ

বগুড়ায় চাঁদা না পেয়ে তেলের দোকানে আগুন দেওয়ার অভিযোগ

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র