হোম > সারা দেশ > বগুড়া

বাড়িতে মিলল সাড়ে তিন হাজার প্যাকেট আতশবাজি, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

পুলিশের অভিযানে জব্দ হওয়া আতশবাজি। ছবি: সংগৃহীত

বগুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্যাকেট আতশবাজি (পটকা) ও পটকা তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর পৌর এলাকার ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) ও ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে হারুন (২৮)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাটকান্দি দক্ষিণপাড়ায় হাতেম আলীর বাড়িতে আশতবাজি (পটকা) তৈরি করা হচ্ছে, এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেম আলী ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যান। পরে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে ৩ হাজার ৫৪০ প্যাকেট আতশবাজি ও তা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার ৪০০ টাকা।

সুমন রঞ্জন সরকার আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

বগুড়ায় জমিজমা নিয়ে সংঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার

খাল খনন প্রকল্প: শ্রমিকের তালিকায় চেয়ারম্যান, মেম্বার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার ‘বাদশা বাহাদুর’ গেল জাতীয় চিড়িয়াখানায়

বগুড়ায় প্রতারণার শিকার সেই ৭ পরীক্ষার্থী বসলেন এইচএসসি পরীক্ষায়

বগুড়ায় রেলওয়ের জায়গা দখল করে দোকান, উচ্ছেদের দাবি

বগুড়ায় জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাঙা সেতুর পাশে বাঁশের সেতু নির্মাণ