হোম > সারা দেশ > বগুড়া

রাসায়নিক দিয়ে জুস তৈরি, সুপারভাইজারকে ১ বছর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদরের চাঁদপুর এলাকায় অবস্থিত ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজের জুস কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন, পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত করার অপরাধে ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজের জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার সুপারভাইজার আরিফুর রহমানকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দুপুরে বগুড়া সদরের চাঁদপুর এলাকায় অবস্থিত কারখানায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কারখানা থেকে ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করে জনসমক্ষে তা ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বগুড়ায় প্রাক্তন স্ত্রীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

বগুড়ায় জিন ছাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

বগুড়ায় ৩৬ টাকায় প্রতিকেজি ধান ও ৪৯ টাকায় চাল কিনবে খাদ্য বিভাগ

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ, কিশোরীর মৃত্যু

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে মামলা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

৩ বছরেও শেষ হয়নি সেতুর পুনর্নির্মাণ কাজ

বগুড়ার শেরপুর: ইজারা ছাড়াই হাটে খাজনা আদায়

ইজারা না হলেও হাটে খাজনা আদায় বন্ধ নেই

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু