হোম > সারা দেশ > বগুড়া

ছাত্রীর সঙ্গে আপত্তিকর চ্যাটিং, মাদ্রাসাশিক্ষক আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর চ্যাটিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার উপজেলার ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মাহমুদুল হাসান (৩৮)। তিনি ওই মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক এবং উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান বেশ কিছুদিন ধরে মাদ্রাসার এক ছাত্রীর মোবাইল ফোনে তার সঙ্গে দেখা করতে বলাসহ আপত্তিকর কথা লিখে চ্যাটিং করে আসছিলেন। বিষয়টি ছাত্রী তার অভিভাবকদের জানালে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকালে মাহমুদুল হাসান মাদ্রাসায় এলে ছাত্রীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা মোবাইল ফোনে চ্যাটিং বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন। বিকেলে লোকজন ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহমুদুল হাসানকে আটক করে।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা রহমতুল্যাহ বলেন, ‘বিষয়টি আজই জেনেছি। শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা