হোম > সারা দেশ > বগুড়া

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার শেরপুরে চুলার আগুনে তাপ পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মৃত ওই বৃদ্ধার নাম কৈকি রানী তাঁতী (৭৩)। তিনি উপজেলার হাতিগারা গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার সকালে রান্না শেষ করার পর চুলার আগুনের কাছে বসে তাপ পোহাচ্ছিলেন কৈকি রানী। এ সময় তাঁর পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। প্রথমে তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে শজিমেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, রাতেই থানার সহযোগিতায় লাশ বাড়িতে পৌঁছানো হয়েছে। আজ শনিবার তাঁর সৎকার সম্পন্ন করা হবে।

শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

তেল আসার খবরে মুহূর্তেই ৫ শতাধিক মোটরবাইক পাম্পে

বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

জ্বালানি সংকটে বগুড়ায় ৭২টি পেট্রলপাম্প বন্ধ, চরম ভোগান্তি

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বগুড়ায় নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে আহত

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ডিসি-এসপি

ঈদে বোনের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় নারী নিহত