হোম > সারা দেশ > বগুড়া

রাজনীতি থেকে পরিবারতন্ত্র ধ্বংস করে ফেলতে হবে: মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘রাজনীতি থেকে পরিবারতন্ত্র ধ্বংস করে ফেলতে হবে। এই পরিবারতান্ত্রিক রাজনীতি আর চাই না। শেখ হাসিনা তার বোনের মেয়ে টিউলিপের মাধ্যমে ৫০০ কোটি টাকা পাচার করেছে। আমরা এ রকম শাসক আর চাই না। এখন নতুন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।’ 

আজ সোমবার বগুড়ার শিবগঞ্জে শহীদ মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। শেখ হাসিনা চোরের মতো দেশ থেকে পালিয়েছেন। অবৈধ ক্ষমতা ও দাপট কোনো দিনও টেকে না, আমরা দখলদারীর বাংলাদেশ চাই না, আবু সাঈদরা দেশকে পাল্টে দিয়েছে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।’ 

উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ কাওছার, কেন্দ্রীয় নেতা আবু তালেব দেওয়ান, উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা সদস্যসচিব আব্দুল বাছেদ বাদশা। 

সমাবেশ শেষে মাহমুদুর রহমান মান্না উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক রনি প্রাং ও শিক্ষক সেলিম রেজার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ