হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম রমজান আলী (৫৫)। রোববার (২৩ জুন) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মোকামতলা জয়পুর রাস্তার অদূরে আদর্শ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের রুস্তম আলী সরকারের ছেলে।

নিহতের ছেলে রাকিব বাবু (১৭) জানায়, ‘আমার বাবা ভোজ্য তেলের ব্যবসা করতেন। নিজের অটো ভ্যানে করে তেল বিক্রি করতে ডাকুমারা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে জয়পুরহাট রাস্তার আদর্শ কেজির সামনে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী বলেন, ‘ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক যানবাহনটি আমরা শনাক্ত করতে পারিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ