হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসচাপায় পথচারী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় তাজমিনুর রহমান (২৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তাজমিনুর রহমান উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর সোনাহারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভ্যান চালাতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে ৯টার দিকে তাজমিলুর মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসছিলেন।  এ সময় বগুড়া থেকে সিরাজগঞ্জগামী জাহাঙ্গীর পরিবহন নামের দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বাসের যাত্রীরা আজকের পত্রিকাকে বলেন, সিরাজগঞ্জ থেকে বাসটি ভাড়া নিয়ে দিনাজপুর জেলার একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার সময় মাঝিড়া বাসস্ট্যান্ডে বাসটি একজনকে চাপা দেয়। চালক দুর্ঘটনার পর বাসটি চালিয়ে রহিমাবাদ বি-ব্লক এলাকায় এসে গাড়ি থামিয়ে পালিয়ে যান। 

বগুড়া-শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, ‘মাঝিড়া বাসস্ট্যান্ডে একজন পথচারীকে মেরে রহিমাবাদ বি ব্লক এলাকায় বাসটি রেখে চালক পালিয়ে যান।  স্থানীয়দের দেওয়া সংবাদে আমরা সেখানে গিয়ে গাড়িটি আটক করে হেফাজতে নিয়েছি।  এই ঘটনায় এখনো মামলা হয় নাই।’

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা