হোম > সারা দেশ > বগুড়া

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ, আ.লীগ নেতাকে বহিষ্কার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে জরিপ ফকির নামে এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক তাঁকে বহিষ্কারের আদেশ দেন।

জরিপ ফকির উপজেলার পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আজ রোববার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জরিপ ফকিরের বিরুদ্ধে মাদক কারবার ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকেলে মোবাইল ফোনে জরিপ ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার পক্ষে কাজ না করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি কখনো মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলাম না।’

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ