হোম > সারা দেশ > বগুড়া

হেরোইনসহ যুবদল নেতা গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

শামীম আহম্মেদ সবুজ। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার চিহ্নিত মাদক কারবারি শামীম আহম্মেদ সবুজকে (৩০) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে বগুড়া ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে হেরোইনের পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

সবুজ শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের রবিউল ইসলাম ভোটের ছেলে এবং খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেও সবুজ ২০০ গ্রাম হেরোইনসহ র‍্যাব-১২ বগুড়ার হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তবে এর কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। এর আগেও পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছেন সবুজ। তবে প্রতিবারই গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদকের কারবারে নামেন তিনি।

সবুজকে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া বগুড়া ডিবি পুলিশের এসআই আরিফ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে বগুড়ায় ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আদালত থেকে কী করে জামিন পায় তা বলতে পারব না।’

বগুড়ায় জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাঙা সেতুর পাশে বাঁশের সেতু নির্মাণ

ছাত্রীর সঙ্গে আপত্তিকর চ্যাটিং, মাদ্রাসাশিক্ষক আটক

ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

মাদ্রাসায় মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে নির্যাতন, পলাতক ২ শিক্ষক

বগুড়ায় ৬২ মিলিমিটার বৃষ্টিতে সড়ক-কলেজ-ক্যাম্পাসে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

বগুড়ায় বিল থেকে চালকের লাশ উদ্ধার, অটোরিকশা উধাও

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে ছুরিকাহত যুবদল নেতা

বগুড়ায় যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল