হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাবতলী উপজেলার মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হচ্ছে— মিরপুর গ্রামের মামুনুর রাশিদের মেয়ে মরিয়ম আক্তার নিশা (১০) ও মামুনুর রশিদের ভাই আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা (১০)। তারা সম্পর্কে চাচাতো বোন। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুই বোন প্রতিদিনই বাড়ির পাশে পুকুরে গোসল করে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই বোন পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুকুরে খুঁজতে যায়। পুকুরে তল্লাশি করে দুই বোনের মৃতদেহ গ্রামের লোকজন উদ্ধার করে। 

ওসি বলেন, উভয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গাবতলী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ

বগুড়ায় চাঁদা না পেয়ে তেলের দোকানে আগুন দেওয়ার অভিযোগ

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র