হোম > সারা দেশ > বগুড়া

কাফনের কাপড় পরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রামের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

আজ রোববার বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আইএইচটি সংলগ্ন শেরপুর রোড থেকে বাংলাদেশ ব্যাংক মোড় প্রদক্ষিণ করে মিছিলটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে মিলিত হয়।

সংগঠনের সমন্বয়ক শিহাব উদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় আন্দোলনকারীরা জানান, গত ১৪ বছর যাবৎ মেডিকেল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একই সঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।

এসব সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তরের দাবি জানান তাঁরা।

এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে

দীর্ঘদিন পর কারাগার থেকে বাড়ি ফিরে জানলেন স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা

বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে জামালপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, সাধারণের ভোগান্তি

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

শ্যালককে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় ভগ্নিপতি ছুরিকাঘাতে নিহত

জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ধুনটে ২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন