হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম জেরিন। বয়স ছিল তিন মাস।

আজ রাতে হাসপাতালের উপপরিচালক মঞ্জুর ই মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে ডায়রিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়াও ছিল। মৃত্যুর পর শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঞ্জুর ই মুর্শেদ বলেন, এ নিয়ে জেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্য চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১টি শিশু ভর্তি রয়েছে।

কালবৈশাখীতে দোকানের ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় দুই নারীর হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এক সন্ত্রাসীর দুই পা ভেঙে দিয়েছে গ্রামবাসী

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

স্ত্রী তালাক দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে স্বামীর আত্মহত্যা

অবৈধভাবে মাটি কাটায় শেরপুরে ৩ জনের কারাদণ্ড

বগুড়ায় বৃদ্ধকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

শাজাহানপুরে মাদক কারবারিকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রেলের জমি দখল করে ছাত্রদল নেতার রেস্তোরাঁ, থানায় এজাহার দিলেও নথিভুক্ত হয়নি