হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ৩০০ বস্তা নকল সার জব্দ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সারের ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এসএ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মেহের আলম দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, ‘গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল টিএসপি সার বিক্রয় ও বিতরণের জন্য মজুত করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে এসএ ট্রেডার্সে উপজেলা কৃষি কর্মকর্তার শনাক্তকরণে ৩০০ বস্তা ভেজাল সারের মজুতকরণের প্রমাণ পাই। প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। এ ছাড়া নকল সেসব সার জব্দ করে কৃষি কর্মকর্তাকে বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য নির্দেশ দিয়েছি।’

রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাঁজাসহ আটক ও ফেসবুকে কটাক্ষ, যুবদলের দুই নেতা বহিষ্কার-অব্যাহতি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ায় পাসশূন্য কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি, একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

মাদক সেবনে বাধা, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত