হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ড্রেনের পানিতে পড়ে শিশু নিখোঁজ

বগুড়া ও শাজাহানপুর প্রতিনিধি

শিশুটিক খুঁজতে মানুষের ভিড়। সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পানিতে পড়ে তিন বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম ফাইম বাবু (৩)। সে ওই এলাকার সোহেল রানার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফাঁকা জায়গায় ফাইম প্রতিবেশী শিশুর সঙ্গে পানিতে খেলছিল। একপর্যায়ে পা পিছলে একটি ড্রেনের পাইপে পড়ে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরবর্তী সময় ফাইমের সঙ্গী শিশু বিষয়টি তার পরিবারকে জানালে স্থানীয় লোকজন ড্রেন এবং আশপাশের ডোবা এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা