হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলী বেগম ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পানি চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এসআই বাবলুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ মিলল ৫ ঘণ্টা পর

ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বেড়া দেওয়ার অভিযোগ

রিয়াদে বিমানবন্দরে নিহত শাহেদ কফিনবন্দী হয়ে ফিরলেন বাড়ি

ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে ডুবে নিখোঁজ শিশু

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

শাজাহানপুরে নারীর লাশ উদ্ধার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আইসিইউতে যুবক