হোম > সারা দেশ > বগুড়া

উপজেলা পরিষদ নির্বাচন: গাবতলীর রবিনের আয় বেশি, ব্যাংকঋণও বেশি

গনেশ দাস, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাওয়া রফিনেওয়াজ খান রবিন আয়ের দিক থেকে প্রতিপক্ষ অরুণ কান্তি রায় সিটনের তুলনায় এগিয়ে রয়েছেন। তাঁর ব্যাংকঋণের পরিমাণও বেশি।

রবিন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্যদিকে সিটন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য। তাঁদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রবিন বাড়ি ভাড়া, ব্যবসা ও চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা বাবদ বছরে আয় করেন ৬৮ লাখ ৭৬ হাজার টাকা। তিনি এনসিসি ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা থেকে ঋণ নিয়েছেন ১ কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকা।

অন্যদিকে সিটনের বার্ষিক আয় ১৪ লাখ ১৬ হাজার ১৬৯ টাকা। তিনি ব্যবসা ও শিক্ষকতা পেশা থেকে এই আয় করেন। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা স্যালারি ঋণ নিয়েছেন।

সিটনের স্ত্রীর নামে রয়েছে ৫০ ভরি স্বর্ণালংকার। পক্ষান্তরে রবিনের স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণালংকার এবং নিজের আছে ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার। রবিন উল্লেখ করেছেন, তাঁর নিজের নামে ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের অকৃষি জমি ও ১ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৩৪ টাকা মূল্যের বাড়ি রয়েছে। আর সিটনের নিজের নামে এক শতক জমির ওপর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা