হোম > সারা দেশ > বগুড়া

শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

বাড়ির সামনে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদা আকতার শান্তনা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শান্তনার মা স্বপ্না খাতুন আজকের পত্রিকাকে জানান, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) তাঁর মেয়ের কাছে এক সহপাঠী এসেছিল। তাদের মধ্যে কী কথা হয়েছে, তা তিনি জানেন না। তবে তখন থেকেই শান্তনার মন খারাপ ছিল। আজ সে আত্মহত্যা করেছে।

স্বপ্না খাতুন আরও জানান, অন্যের বাড়িতে কাজ করে তিনি শান্তনাকে বড় করেন। তার বাবা শফিকুলের সঙ্গে বহু বছর তাঁদের কোনো যোগাযোগ নেই । তাঁরা অবসরপ্রাপ্ত সেনাসদস্য খোরশেদ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ ঝুলছিল। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে নেওয়া হয়েছে।

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার

বগুড়ায় ইয়াবাসহ দুই বেয়াইন গ্রেপ্তার

বগুড়ায় মোটেলের কক্ষ থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ধুনট উপজেলা শ্রমিক লীগ সভাপতি কারাগারে

বগুড়ায় বাঙ্গালী নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

বগুড়ায় অস্ত্র-ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে বজ্রপাতে কিশোর নিহত

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু