হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

বগুড়া প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত দুই ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শিবগঞ্জে রংপুর-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকের পেছনে পাথরবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পাথরবোঝাই ট্রাকের চালক মিনহাজ (৩৫) এবং তাঁর হেলপার ইমরান (২৫)। তাঁরা দুজনেই টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনাকবলিত দুই ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

এ সময় পাথরবোঝাই ট্রাকের চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বগুড়া-৬: মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

বগুড়ায় পাঠকবন্ধুর যাত্রা শুরু: সভাপতি আনান এবং সাধারণ সম্পাদক রনি

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

বগুড়ার শেরপুর: আবাদি জমিতে পুকুর খনন

বগুড়া-৬ উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বাদশা

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু