হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি কারাগারে

বগুড়া প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শ্রমিক দল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার আদালত পরিদর্শক মোছাদ্দেক আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট গাবতলী পৌর শ্রমিক দলের সহসভাপতি জিল্লুর রহমান বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। সরকার পতনের পর তাঁর স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামি।

আদালত পুলিশ পরিদর্শক আরও বলেন, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ

বগুড়ায় চাঁদা না পেয়ে তেলের দোকানে আগুন দেওয়ার অভিযোগ

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র