হোম > সারা দেশ > বগুড়া

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ মিলল নদীতে, গলা কেটে হত্যার ধারণা পুলিশের

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

করতোয়া নদীর পাড় থেকে আসাদুলের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে নিখোঁজের তিন দিন পর করতোয়া নদী থেকে মো. আসাদুল (২৮) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে গলা কেটে হত্যার পর লাশ নদীতে ফেলে রাখা হয়েছিল।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় নদীর পূর্ব পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আসাদুল উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের বাসিন্দা। লাশটি অর্ধগলিত ও চেহারা বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনদের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন রোববার তাঁর মা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেদিনই সদর উপজেলার রায়পুর এলাকায় আসাদুলের অটোরিকশাটি পাওয়া যায়। তবে অটোরিকশার ব্যাটারি ছিল না। এতে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের উদ্বেগ আরও বেড়ে যায়।

আজ দুপুরে কয়েকজন কিশোর করতোয়া নদীর পাড়ে খেলতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আসাদুলের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, আসাদুলকে হত্যার পর তাঁর লাশ নদীতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বগুড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার

স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত

চার বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন বিশ বছর

খালে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ মিলল ৫ ঘণ্টা পর

ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বেড়া দেওয়ার অভিযোগ

রিয়াদে বিমানবন্দরে নিহত শাহেদ কফিনবন্দী হয়ে ফিরলেন বাড়ি

ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে ডুবে নিখোঁজ শিশু

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

শাজাহানপুরে নারীর লাশ উদ্ধার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার