হোম > সারা দেশ > বগুড়া

ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত

বগুড়া প্রতিনিধি

চাঁন মিয়া ও তাঁর ছেলে আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া (৩৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (৪)।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তাঁর ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তাঁরা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে লাফিয়ে পার হন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাঁদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর

৩০ কেজি চালের বদলে কেউ পেলেন ৪৫০ টাকা, কেউ কোনোটিই পাননি

রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাঁজাসহ আটক ও ফেসবুকে কটাক্ষ, যুবদলের দুই নেতা বহিষ্কার-অব্যাহতি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ায় পাসশূন্য কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি, একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ