হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মো. ওবায়দুল ইসলাম মাহি। ছবি: সংগৃহীত

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দীন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ওবায়দুল ইসলাম মাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে আরও তিন ব্যক্তির সঙ্গে তাস ও টাকা হাতে নিয়ে জুয়া খেলতে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে ওবায়দুল ইসলাম মাহির দাবি, ভিডিওটি আসল নয়। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এর সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা

বানারীপাড়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ

মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

যুবদল কর্মী হত্যা: উজিরপুরে দুই আসামির বাড়িতে দুর্বৃত্তের আগুন

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯