হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

মুলাদীতে নোভা ব্রিকস ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গাছুয়া ও মুলাদী সদর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

অভিযানে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, পরিদর্শক সোহেল মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এক্সকাভেটর দিয়ে ইটভাটার স্থায়ী চিমনি, চুল্লি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে গাছুয়া ইউনিয়নে মরহুম মনিরুজ্জামান মিঠু খানের মালিকানাধীন নোভা ব্রিকস এবং মুলাদী সদর ইউনিয়নে এলাহী বক্স হাওলাদারের মালিকানাধীন দুটি এবি ব্রিকসের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনাকারীরা জানান, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল।

বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, অবৈধ ইটভাটা বন্ধ করতে মালিকদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে তাঁদের বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশও দেওয়া হয়। কিন্তু তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বা দেখাতে পারেননি। এ কারণে পরিবেশ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তিনটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে নোভা ব্রিকসের মালিক মনিরুজ্জামান মিঠু খানের ছেলে মাশরাফি খান দাবি করেন, অভিযান চালানোর আগে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আজ হঠাৎ করেই ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে এবি ব্রিকসের মালিক এলাহী বক্স হাওলাদার বলেন, ‘কী কারণে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা জানি না। এ বিষয়ে পরে কথা বলা যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, মুলাদীতে অবৈধ ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। আজ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ইটভাটাগুলোর স্থাপনা ভেঙে দিয়েছে।

ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাই: বিএনপি নেতাসহ ৩ জন কারাগা‌রে

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক

বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

সন্তান না হওয়ার আক্ষেপে ভাঙল ৭ বছরের সংসার

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

জমি নিয়ে বিরোধ, সালিসের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক

মেঘনায় ধরা পড়ল ১৮ কেজির কাতল, বিক্রি সাড়ে ১৭ হাজারে

ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু