হোম > সারা দেশ > বরিশাল

স্বামীর করা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিক কারাগারে

প্রতিনিধি, কলাপাড়া, (পটুয়াখালী) 

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ার অভিযোগে স্বামীর করা মামলায় স্ত্রীসহ প্রেমিক ও তাঁদের এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গতকাল বুধবার স্বামী আবুল কালাম প্যাদা বাদী হয়ে স্ত্রী নিলুফা বেগম (৩০), প্রেমিক তুহিন সরদার (২৩) ও তাঁদের সহযোগী রাকিবুল ইসলামকে (২২) আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন। পুলিশ ওই দিন বিকেলেই উপজেলার বালিয়াতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বড়বালিয়াতলী গ্রামের আবুল কালামের সঙ্গে একই এলাকার নিলুফা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। পেশাগত কারণে কালাম কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালানোর কাজে অধিকাংশ সময় বাইরে থাকতেন। এই সুযোগে তুহিন সরদার নামের ওই যুবক ও তাঁর স্ত্রী নিলুফার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে আগে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। তবু তারা সংশোধন হননি। গত ৬ সেপ্টেম্বর আরেক আসামি রাকিবুলের সহায়তায় ঘরে থাকা ২ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে নিলুফা বেগম ও তুহিন সরদার পালিয়ে যান। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে তিনি পরিবারের সদস্যদের সম্মতিক্রমে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।   

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, `আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। এরপর বিজ্ঞ আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।'

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা

বানারীপাড়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ

মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

যুবদল কর্মী হত্যা: উজিরপুরে দুই আসামির বাড়িতে দুর্বৃত্তের আগুন

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯

জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম