হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে ৪৬ শতাংশ শিশুর দেহে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি: ইউনিসেফ 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ৪৬ শতাংশ শিশুর দেহে মিলছে ক্ষতিকর সিসার উপস্থিতি। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। 

আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় নীতিনির্ধারকদের সঙ্গে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে। 

সভায় ইউনিসেফ জানায়, পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকায় ব্যাটারি পুর্নব্যবহার দোকানে কর্মরত ও এর আশপাশের শিশুদের রক্তের নমুনা এবং আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোরালিয়া এলাকার মোট ২৪৮ জন শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয়। 

এ সময় বরিশাল ইউনিসেফ অফিসের স্বাস্থ্য কর্মকর্তা আহসানুল ইসলাম বলেন, ‘পটুয়াখালীর ৪৬ শতাংশ শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিত পাওয়া গেছে। এ ছাড়া দেশের চার জেলায় শিশুদের রক্তে সিসার সক্রিয় উপস্থিতি মিলেছে। রক্তে সিসার উপস্থিতি থাকা শিশুদের মধ্যে ৬৫ শতাংশের রক্তে এর পরিমাণ মাত্রাতিরিক্ত, যারা উচ্চঝুঁকিতে রয়েছে। পটুয়াখালী, টাঙ্গাইল, খুলনা, সিলেট এ চার জেলার শিশুদের ওপর গবেষণাটি পরিচালিত হয়েছে।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘পরীক্ষার আওতায় আসা ৯৮০ জন শিশুর সবার রক্তে সিসার উপস্থিতি মিলেছে। এর মধ্যে ৬৫ শতাংশ শিশুরই রক্তে সিসার মাত্রা যুক্তরাষ্ট্রের সিডিসি নির্ধারিত মাত্রা ৩ দশমিক ৫ মাইক্রোগ্রামের বেশি। এর মধ্যে ২৪ মাস থেকে ৪৮ মাস বয়সি শিশুদের শতভাগের শরীরেই সিসার উপস্থিতি পাওয়া গেছে।’ 

সভায় ‘শিশুদের জন্য সুস্থ জীবন বিনির্মানে সিসা দূষণমুক্ত পরিবেশ আমাদের অঙ্গিকার’ স্লোগান নিয়ে আলোচনা করা হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান। উপস্থিত ছিলেন আন্তজার্তিক শিশু বিশেষজ্ঞ ও আফ্রিকান নাগরিক প্রিসিলা, ইউনিসেফ বরিশালের প্রধান আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষক, স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, স্বেচ্ছাসেবকগণ।

বরিশালে তেলবাহী লরিতে আগুন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পাঙাশের পোনা নিধন, ৩০ জেলেকে জরিমানা

গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত

মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড-ডুবি

মানুষকে হিংসাবিদ্বেষ পরিত্যাগ করতে হবে: চরমোনাই পীর

সয়াবিনখেতে পড়ে ছিল প্রতিবন্ধীর লাশ

বরিশাল জেলা আইনজীবী সমিতির বিএনপিপন্থী পূর্ণ প্যানেলের জয়

টিসিবির লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবককে কুপিয়ে জখম

আগৈলঝাড়ায় এক দিনের ব্যবধানে এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

ইতালির স্বপ্নে লিবিয়ায় জিম্মি বরিশালের আগৈলঝাড়ার ৯ যুবক