হোম > সারা দেশ > বরিশাল

পুলিশের আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল সেই যুবদল নেতাকে বহিষ্কার 

পিরোজপুর প্রতিনিধি

৫ আগস্ট রাজধানীর ভাটার থানা–পুলিশের ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলে ভাইরাল সেই যুবদল নেতা তাহসিন জামান রোমেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

তাহসিন জামান পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবু জাফরের ছেলে ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব তাহসিন জামান রোমেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে। 

এর আগে ৭ আগস্ট রোমেল নিজেই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলে তাঁর ফেসবুকে পোস্ট করেন। এর কিছুক্ষণ পরে আবার ছবিটি সরিয়ে নেন, কিন্তু এর মধ্যেই ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গেছে, ৫ আগস্ট সরকারের পদত্যাগের পরে বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় আগুন দেয়। সেই জ্বলন্ত থানার সামনে প্রকাশ্যে একটি ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তোলেন যুবদল নেতা তাহসিন জামান রোমেল। ছবিটি নিয়ে সারা দেশে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

এ বিষয়ে জানতে চাইলে তাহসিন জামান রোমেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি ওই অস্ত্রটি রাস্তায় পাওয়ার পর তা সেখানে থাকা সেনাবাহিনীর কাছে জমা দিয়েছি।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, ‘এতে বোঝা যায়, রোমেল সেখানে ছিল এবং সহিংসতায় অংশ নিয়েছেন। তার এমন কাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

তাঁরা আরও বলেন, ‘তার পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকায় তিনি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন কাজ করতে পারেন বলে আমরা ধারণা করছি।’

বরিশালে ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, আসামির তালিকায় আ.লীগের মৃত চার নেতা

আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মুলাদীতে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক

ব‌রিশালে হামলাকারী ছাত্রদল নেতাদের বিচার চেয়ে নারীদের ঝাড়ুমি‌ছিল

প্রত‌্যাহার হওয়া ব‌রিশা‌লের ডি‌সির ত‌ড়িঘ‌ড়ি কর্মস্থল ত‌্যাগ: ছিন্নমূল নারী‌দের বি‌ক্ষোভ

ব‌রিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা

এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, পরে শোকজ