হোম > সারা দেশ > বরিশাল

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কাঠমিস্ত্রির, প্রাণ গেল বজ্রপাতে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

এআই দিয়ে বানানো প্রতীকী ছবি

বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে জসিম ঘরামী (৪০) নামের এক কাঠমিস্ত্রি মারা গেছেন। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জসিম ঘরামী ওই গ্রামের কাশেম ঘরামীর ছেলে। শুক্রবার একটি বাড়িতে কাজ শেষে নিজের বাড়িতে ফেরার পথে তিনি বজ্রপাতে মারা যান।

কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম জানান, সকালে জসিম ঘরামী একই গ্রামের একটি বাড়িতে কাজে যান। দুপুরের পর তিনি বাড়িতে ফেরার পথে রাস্তায় বজ্রপাতে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, জসিম আর বেঁচে নেই।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, ‘বজ্রপাতের শিকার জসিম ঘরামীকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।’

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের ইন্তেকাল

শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আকার ছোট, রং পাল্টে যাচ্ছে ইলিশের

প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা কাল, দল গোছানোই লক্ষ্য

হিজলায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বরিশালে নিখোঁজ স্কুলছাত্র শান কক্সবাজার থেকে উদ্ধার

হাটের একমাত্র সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগ

সেশন চার্জে অকার্যকর খাতে ফি আদায়: বিএম কলেজে ফের বিক্ষোভ