হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের ৩টি আসন: সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী

খান রফিক, বরিশাল 

শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার। এবার প্রতীক্ষা বহুকাঙ্ক্ষিত ভোটের দিনের। উৎসবের এ আমেজের মধ্যে বরিশাল-৬ আসনে পেশিশক্তি ব্যবহার হওয়ার আশঙ্কা করছেন কয়েক প্রার্থী। একই অভিযোগ বরিশাল-৫ আসনেও রয়েছে। এদিকে বরিশাল-১ আসনে এবার ভোটের প্রচারে সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ করা গেছে। কয়েকজন সন্ত্রাসী আটকও হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এ নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী আব্দুস সোবাহান। শুরু থেকেই এ আসনে ধানের শীষের প্রার্থী স্বপনের অনুসারীদের বিরুদ্ধে সোবাহানের অনুসারীদের হামলা, হুমকির অভিযোগ রয়েছে। যে কারণে স্বপনসহ ৭ জনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

জানা গেছে, তফসিল ঘোষণার পর থেকেই একসময়ের নিষিদ্ধঘোষিত সংগঠন সর্বহারা পার্টির নেতা-কর্মীদের ভোটের হাওয়ায় আনাগোনা বাড়ছে এ অঞ্চলে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভিড়েও গেছে কেউ কেউ। গত রোববার গৌরনদীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তাঁর ভাই বাচ্চু প্যাদাকে (৪৫) আটক করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র মজুত করা হয়েছিল।

গতকাল সোমবার গৌরনদীতে এক পদসভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। আপনারা সকালে কেন্দ্রে যাবেন। কেউ কেন্দ্র দখল করতে এলে; গুন্ডামি, ডাকাতি করতে এলে সাইজ করে দেবেন। মাইরের ওপর কোনো ওষুধ নাই।’

বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনের হাতপাখার প্রার্থী সৈয়দ ফয়জুল করীমের মিডিয়া কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, ‘তাঁদের আশঙ্কা বিগত দিনে যেমন কেন্দ্র দখল করেছিল, তেমনি বরিশাল নগরেও পেশিশক্তির প্রয়োগ হতে পারে।’

একই ধরনের অভিযোগ করেন বাসদ প্রার্থী মণীষা চক্রবর্তী। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের অনুসারীরা প্রভাব খাটিয়ে আমার নির্বাচনী ক্যাম্প করতেও বাধা দিচ্ছে।’

ভোটের পরিস্থিতি নিয়ে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার জানান, বিএনপি পেশিশক্তিতে বিশ্বাসী নয়, তারা নির্বাচনমুখী দল।

এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি ২৮ জনকে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। রোববার রাতে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতের আমির ফিরোজ আলম বলেন, বিষয়টা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলেও তিনি ব্যবস্থা নেননি। একই সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী মাহমুদুন নবী তালুকদার অভিযোগ করেছেন, ভোটে পেশিশক্তির ব্যবহার করবে বিএনপি।

হাদি হত্যার বিচার চাইলেই বলা হচ্ছে, নির্বাচন বানচাল করতে চাই: মাসুমা

বরগুনা-১ ও ২: হাতপাখা ও দাঁড়িপাল্লার চ্যালেঞ্জে ধানের শীষ

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বোন মাসুমা

বরিশালে বিএনপি প্রার্থীসহ ৮ জনকে শোকজ

মেঘনার তীরে নির্বাচনী জনসভা: আজ মেহেন্দীগঞ্জে আসছেন জামায়াতের আমির

বরিশালের ২১ আসন: বিএনপির ঘাঁটিতে বড় ভাগ বসাতে পারে জামায়াত

বরিশালের মুলাদী: নদী দখল করে দোকান, নৌযান চলাচল ব্যহত

একটি গুপ্ত দল নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বরিশালে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

বরিশালে বিএনপির জনসভা শুরু, সমাবেশস্থলে উৎসবের আমেজ