হোম > সারা দেশ > বরিশাল

প্যাডেল জাহাজ চলবে ঢাকা-বরিশাল রুটে, শুরু অক্টোবরে: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ। আগামী অক্টোবর থেকে এই জাহাজ চলাচল শুরু হবে।

তিনি বলেছেন, ‘বরিশালের মানুষের নৌযাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে আমরা প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নিয়েছি। এতে শুধু যাত্রীসেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে।’

আজ শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হবে এবং হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্য দিয়ে যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁরা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবেন।’

এ সময় উপদেষ্টা খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে বলেন, ‘বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন। খালগুলো ঘুরে দেখেছি। নৌ চলাচল ফিরিয়ে আনা এবং খালের পাড়-সংলগ্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা করে যাবে।’

বাবার সঙ্গে ছিল ৫ বছরের আব্দুল্লাহ, পাড় ভেঙে তলিয়ে গেল খরস্রোতা নদীতে

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ আগামীকাল, প্রধান অতিথি শফিকুর রহমান

চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী

বাবুগঞ্জে দলিলের তফসিল পাল্টে অর্পিত সম্পত্তি নামজারির চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীর সবুজায়নের বার্তা ছড়াতে নেছারাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি

আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

‘শিক্ষামন্ত্রীর কি আক্কেল নেই’—ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ঘিরে হিজলায় ক্ষোভ