হোম > সারা দেশ > বরগুনা

‘বিএনপিতে যত রাজাকার, পাকিস্তানপন্থী আছে, জামায়াতে তার ১০ ভাগের এক ভাগও নাই’

বরগুনা প্রতিনিধি

ডা. সুলতান আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপিতে যত রাজাকার, পাকিস্তানপন্থী আছে, জামায়াতে ইসলামীতে তার ১০ ভাগের এক ভাগও নাই বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ। গতকাল শুক্রবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালীতে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সুলতান আহমদ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য।

সুলতান আহমেদ বলেন, ‘তারেক জিয়াকে আমরা শ্রদ্ধা করি। জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। তিনি সিলেটে প্রথম বক্তৃতায় বলেছেন, জামায়াতে ইসলামী ’৭১ সালে এই করেছে, সেই করেছে। তাঁর এই কথাটা ঠিক হয়নি। আপনাদের দলে যত রাজাকার আছে, আপনাদের দলে যত পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার ১০ ভাগের এক ভাগও নাই।’

সুলতান আহমেদ বলেন, ‘জামায়াতের যখন বসার জায়গা ছিল না, স্ট্যান্ডিং কমিটির বৈঠকও আমার বাসায় হতো। ফখরুল সাহেব দুইবার সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমার বাসায় এসেছেন। কাজেই ভুল কইরেন না। আজকে আপনারা ভুল কথা বলতেছেন।’

জামায়াত মনোনীত প্রার্থী বলেন, ‘এই পাথরঘাটার মানুষ জানেন আপনারা, আমি নাম বলতে চাই না, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। কারা বরগুনা জেলার সবচেয়ে বেশি পাকিস্তানপন্থী ছিল? পাথরঘাটার মানুষ, রাগ কইরেন না। পাথরঘাটার মানুষ সবচেয়ে বেশি ছিল। বুড়া (বৃদ্ধ) মানুষ যাঁরা আছেন, জানেন। বেতাগী, বরগুনা, বামনার মানুষের চেয়েও পাথরঘাটার মানুষ পাকিস্তানের পক্ষে বেশি। ভুল-শুদ্ধ সেই ব্যাখ্যায় আমি যাব না।’

বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ

পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণ করতে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

আমতলীতে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও স্যালাইন সংকট

‘মায়ের লাশ রেখে কেমনে এখানে আসি’—কান্নাজড়িত কণ্ঠে বললেন সুরমা

ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন বোন

প্লাস্টিকের আগ্রাসনে বিপন্ন পায়রা বিষখালী বলেশ্বর

চার দিনে বঙ্গোপসাগরে তিনটি ট্রলারডুবি, নিখোঁজ ১৩

১২–১৮ ফুট ঢেউয়ে উত্তাল বঙ্গোপসাগর, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ কোস্ট গার্ডের

আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃদ্ধের জমির ধানের চারা তুলে ফেললেন আ.লীগ নেতা

বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ-সংযোগ খুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আহত